সংগৃহীত
বিনোদন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে জয়ার প্রতিদ্বন্দ্বী যারা

বিনোদন ডেস্ক : ভারতের হিন্দি চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও বিখ্যাত চলচ্চিত্র পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা ছবিকে উৎসাহ দিতেও এই পুরস্কারের আয়োজন করে ফিল্মফেয়ার। এ পুরস্কার তিনবার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

আরও পড়ুন : তাঁর পাশে বসলে ঘুম এসে যায়

ভারতের অস্কার খ্যাত এই পুরষ্কারের জন্য এবারও মনোনয়ন পেয়েছেন জয়া। আজ শুক্রবার কলকাতায় বসছে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’।

এবার সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ সিনেমার জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া। একই বিভাগে মনোনয়ন পেয়েছেন গার্গি রায় চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।

আরও পড়ুন : এবার অনাথ চরিত্রে মিথিলা

ধারণা করা হচ্ছে, এবারও পুরস্কার ঘরে তুলবেন জয়া। এ প্রসঙ্গে গণমাধ্যমকে জয়া বলেন, ‘এটা ঠিক, পুরস্কার পেলে অবশ্যই ভালোই লাগে। আর ফিল্মফেয়ার পুরস্কারটি তো বেশ সম্মানজনক।’

তিনি আরও বলেন, ‘যারা মনোনয়ন পেয়েছেন, তারা সবাই এ স্বীকৃতির যোগ্য। আর বিচারের ভার তো সম্মানিত সমালোচক জুরি সদস্যদের হাতে। দেখা যাক কী হয়।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা