ছবি: সংগৃহীত
বিনোদন

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন জয়া!

বিনোদন ডেস্ক: শুধু বাংলাদেশ নয়, ভারতেও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টানা চতুর্থবারের মতো ভারতের অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশি এই অভিনেত্রীর। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হয়েছিলেন জয়া।

শুক্রবার (১০ মার্চ) কলকাতায় ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হবে।

আরও পড়ুন: বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

পরিচালক সায়ন্তন মুখার্জির ‘ঝরা পালক’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন জয়া। তাঁর সঙ্গে মনোনয়নের তালিকায় আরও রয়েছেন গার্গি রায়চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা মুখার্জি, শুভশ্রী গাঙ্গুলী ও পিয়ালি সামান্তা।

এর আগে জয়া আহসান ২০১৭ সালের আসরে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘বিসর্জন’ দিয়ে জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন। এরপর ২০২০ সালে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য জনপ্রিয় শাখায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আবারও পুরস্কৃত হন। পরের বছর ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সমালোচক পুরস্কার জেতেন জয়া।

আরও পড়ুন: এবার অনাথ চরিত্রে মিথিলা

প্রসঙ্গত, টালিউড থেকে এবার বলিউডে নাম লিখিয়েছেন জয়া। সম্প্রতি শুটিং শেষ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে ‘করক সিং’ চলচ্চিত্রের। এর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা