সংগৃহীত
বিনোদন

টাকা ফিরিয়ে দিলেন জয়া

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও খ্যাতি রয়েছে জয়া আহসানের। ২০২০-২১ অর্থবছরে ‘রইদ’ সিনেমা নির্মানের জন্য সরকারি অনুদান পেয়েছিলেন তিনি। রইদ সিনেমায় প্রযোজনায় ছিলেন জয়া এবং পরিচালনায় ছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমা নির্মান করে খ্যাতি অর্জন করেন এই নির্মাতা। তবে এই সিনেমার প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন জয়া। সেই সাথে সরকারি অনুদানও ফেরত দিয়েছেন তিনি।

আরও পড়ুন : আসছে ‘পাঠান টু’

নির্মাণ কাজ বিলম্ব হওয়ায় তিনি সরে গেছেন। জয়া গণমাধ্যমে প্রযোজনা থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তিনি সুমনকে একাধিকবার কাজ শুরুর জন্য তাগিদ দিলেও কাজ শুরু হয়নি। অনুদানের অর্থ গ্রহণ করেও ছবি নির্মাণ না করাটা তার অশোভন মনে হয়েছে। এসব চিন্তা করেই প্রযোজনা থেকে সরে দাঁড়িয়েছেন এবং অনুদানের টাকা ফেরত দিয়েছে।

নির্মাতা সুমন জানিয়েছেন, প্রযোজনায় জয়া না থাকলেও সিনেমাটি নির্মাণের প্রস্তুতি চলছে এবং সিনেমাটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড থেকে নির্মিত হবে।

আরও পড়ুন : রণবীর-কিয়ারার নতুন জুটি

তিনি আরো জানান, জয়ার সাথে মিটিং এ বসে তারা অনুদান ফেরত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। যেহেতু নানান কারণে সিনেমা নির্মাণে বিলম্ব হচ্ছিল। সিনেমার শুটিং কবে নাগাদ শুরু করা যাবে, সেটা নিশ্চিত নয় এবং শুধু অনুদানের টাকায় পুরো সিনেমার কাজ সম্ভবও না। তাই তারা অনুদানটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। অনুদানের টাকা ফেরত দেওয়ার সঠিক নিয়ম-কানুন মেনে তা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন তারা যাতে সমালোচনা সৃষ্টি না হয়।

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা