সংগৃহীত ছবি
বাণিজ্য

ইসলামী ব্যাংকের মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দুই বিভাগে মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪ অর্জন করেছে। মাস্টার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ লেনদেনের জন্য “এক্সিলেন্স ইন প্রিপেইড কার্ড (ডমেস্টিক) এবং মাস্টার কার্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাথে কো-ব্রান্ডেড স্মার্ট পার্কিং কার্ড চালুর মাধ্যমে নতুন সেবা উদ্ভাবনের জন্য “এক্সিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন” পুরস্কার অর্জন করেছে।

আরও পড়ুন : ট্রাইব্যুনালে হেভিওয়েট ১৩ আসামি

শনিবার (১৬ নভেম্বর), যুক্তরাষ্ট্রভিত্তিক কার্ড সেবাদাতা প্রতিষ্ঠান মাস্টারকার্ড কর্তৃক ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত “মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৪” অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান এইচ মনসুরের নিকট থেকে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে মাস্টারকার্ডের এদেশীয় ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা