মিঠুন চক্রবর্তী
বিনোদন

বহুদিন ফুটপাতে ঘুমিয়েছি

সান নিউজ ডেস্ক: বলিউড ও ভারতীয় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, আমার সঙ্গে যা ঘটেছে আমি চাই আর কারো সঙ্গে যেন এমনটা না ঘটে। সবার জীবনেই স্ট্রাগল রয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে আমাকে গায়ের রঙের জন্য বছরের পর বছর অপমানিত হতে হয়েছে। এমনও দিন কেটেছে না খেয়ে শুয়ে পড়েছি। নিজের কথা ভেবে নিজেই কাঁদতাম। ভাবতাম ওবেলা কী খাব, কোথায় ঘুমাব? বহুদিন ফুটপাতে ঘুমিয়েছি!

আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা অব্যাহত

ক্যারিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করেছেন মিঠুন। গানের রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে সেই কঠিন সময়ে গল্প শুনিয়েছেন তিনি।

এই অভিনেতা বলেন, আমি চাই না আমার বায়োপিক কখনো তৈরি হোক! আমার গল্প কখনো কাউকে অনুপ্রাণিত করবে না। বরং আরো ভেঙে ফেলবে (মানসিকভাবে)। কাউকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেবে। আমি যদি পারি সেও পারবে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে অনেক কষ্ট করেছি। হিট সিনেমা দিয়েছি তাই লোকে কিংবদন্তি বলে না, বরং জীবনের যে সমস্ত যন্ত্রণা এবং সংগ্রামকে অতিক্রম করেছি সেই কারণে লোকে কিংবদন্তি বলে।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

প্রসঙ্গত, ১৯৭৬ সালে ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিঠুন চক্রবর্তী। এ সিনেমা তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। বাংলা ভাষার এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। একই বছরে বলিউডে পা রাখেন মিঠুন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে উপহার দিতে থাকেন হিট সিনেমা। ভক্তদের কাছ ‘মহাগুরু’ হিসেবে পরিচিতি লাভ করেন।

শোবিজ অঙ্গন থেকে মিঠুন নাম লেখান রাজনীতিতে। এ মাধ্যমে নিজের জায়গা গড়ে নেন। মিঠুনের জীবনের জার্নি আপাতত দৃষ্টিতে মসৃণ মনে হলেও; আদতে তা ছিল না। অনেক সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এই নায়ক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা