ছবি-সংগৃহীত
বিনোদন

আবারও একসঙ্গে নাগা-সামান্থা!

সান নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ২০২১ সালে ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

আরও পড়ুন: ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রচার শোভন নয়

এ ঘটনায় সিনেমার পর্দাতেও আর এই জুটির দেখা মিলবে না, এমন শঙ্কা দেখা দেয় ভক্তদের মনে। তবে বিবাহবিচ্ছেদের বছর ঘুরতেই এই জুটি নাকি ফের একসঙ্গে স্ক্রিনে হাজির হতে যাচ্ছেন, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন গুঞ্জন চাউর হয়েছে।

ভারতীয় একটি সংবমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগা-সামান্থার জুটির বিচ্ছেদের পরেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ বজায় রয়েছে। তাই কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। ব্যক্তিগত জীবনের প্রভাব কর্মজীবনে পড়তে দেবেন না তারা।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না

তবে কোন সিনেমা বা কোন পরিচালকের হাত ধরে বিবাহবিচ্ছেদের পর বড় পর্দায় ফিরছেন এই জুটি সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

গত মাসে বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন সামান্থা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অসুস্থতার খবর সামনে আসার পর প্রাক্তন স্ত্রীকে ফোন করে শারীরিক অবস্থার খবর নিয়েছিলেন নাগা চৈতন্য। বিরল রোগ জয় করে সামান্থা এখন অনেকটাই সুস্থ। বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আগামী সিনেমা যশোদার প্রমোশনের কাজে।

সিনেমার প্রচারের ফাঁকে এক সংবাদমাধ্যমের মুখোমুখি দক্ষিণী বিউটি সামান্থা রুথ প্রভু। সেখানেই তিনি বলেন, আমি এখনই মৃত্যুকে বরণ করছি না। কঠিন পরিস্থিতিকে জয় করে আমি জিতব। এটাই ছিল আমার লক্ষ্য।

আরও পড়ুন: ‘যৌনকর্মী’ বলে আক্রমণ!

প্রসঙ্গত, দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। যেখানে তার নায়ক ছিলেন চৈতন্য।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে ভালোলাগা ও ভালোবাসা সৃষ্টি হয়। সাত বছর প্রেম করার পর ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে নজরকাড়া আয়োজনে বিয়ে করেন তারা। ৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই জুটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা