ঐন্দ্রিলা শর্মা
বিনোদন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঐন্দ্রিলা!

সান নিউজ ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই মস্তিষ্কে স্ট্রোক হয় নায়িকার।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না

সেদিন থেকেই হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন ঐন্দ্রিলা।

জানা গেছে, ধীরে ধীরে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছিল। কিন্তু শুক্রবার থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হতে শুরু করে।

শনিবার (১২ নভেম্বর) ঐন্দ্রিলার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমে খবরে বলা হয়েছে।

আরও পড়ুন: ‘যৌনকর্মী’ বলে আক্রমণ!

শরীরে সংক্রমণ বেড়েছে ঐন্দ্রিলা। এছাড়া জ্বরও রয়েছে। যা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তাদের মতে, এই অবস্থায় ১০০ জ্বরও অত্যন্ত উদ্বেগের। তার ওষুধের তালিকায় পরিবর্তন আনা হয়েছে।

দুবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা । সুস্থ হওয়ার পরই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তার ক্যানসার জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের।

আরও পড়ুন: কেন গ্রেফতার হয়নি জ্যাকলিন?

এরপর জি বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’তে দেখা গিয়েছিল তাকে। নভেম্বরে ফের অসুস্থ হওয়ার আগে ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা।

তার মা শিখা শর্মা বলেছিলেন, ‘১০ মিনিটের মধ্যে সেই মেয়েটার কী হয়ে গেল! আমাকে বলেছিল, ‘মা ডানহাত নাড়াতে পারছি না... তারপর বাঁ-হাত... কী হয়ে গেল।’

আরও পড়ুন: তাদের মাখামাখি আমার লাইফে ঝামেলা করছে!

তারপর ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হয় নারায়াণা সুপারস্পেশালিটি হাসপাতালে। সেই সময় চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী। ওইদিন রাতেই তার অস্ত্রোপচার হয়, তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। দ্রুত সুস্থ হয়ে উঠুক ‘জিয়ন কাঠি’ নায়িকা, এমনটাই প্রার্থনা ভক্তদের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা