ছবি: সংগৃহীত
বিনোদন

ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রচার শোভন নয়

বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেতা শরিফুল রাজ বলেছেন, ‘সত্যি বলতে, আমি আসলে কিছুই জানি না, কিছুই করিনি। অভিযোগ যেহেতু পরীমনির পক্ষ থেকে এসেছে আমি চাই সবটাই ও-ই পরিষ্কার করুক। সবার সংসারে কমবেশি খুনসুটি হয়েই থাকে, তাই বলে ব্যক্তিগত বিষয়কে অন্যভাবে জনসম্মুখে প্রচার বা প্রকাশ করা মোটেও শোভন নয়।’

আরও পড়ুন: আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

সম্প্রতি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে আরেক জনপ্রিয় নায়িকা মিমের পাল্টা জবাব তারপর আবার পরীমনির প্রমাণসহ ফেসবুক পোস্টের প্রেক্ষিতে এসব কথা বলেন তিনি। এর আগে পরীর অভিযোগ করেন, স্বামী রাজের সঙ্গে নায়িকা মিমের ‘অতি মাখামাখি’টা তার সংসার, বাচ্চা, জীবন সব কিছুতে ঝামেলা সৃষ্টি করছে।

এ ব্যাপারে রাজ বলেন, ‘দেখুন, আবারও বলছি, আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। পরীমনি কেন এমন করল একমাত্র সে-ই তা জানে এবং আমি আশা করব সে প্রকৃত বিষয়টি দ্রুত পরিষ্কার করবে।’

আরও পড়ুন: প্রেমের টানে ইতালীয় তরুণী রামুতে

তিনি আরও বলেন, ‘আসলে কারো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমি এখনও বলব, আমরা ভালো আছি। পরীমনি তার দেওয়া প্রকৃত বক্তব্য সবার সামনে তুলে ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। মিমের জন্মদিনের প্রথম প্রহরে তার ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার নায়ক শরিফুল রাজকে জড়িয়ে একটি পোস্ট করেছেন নায়িকা পরীমনি।

সেই পোস্টে মিমকে ট্যাগ করেছেন পরীমনি। একই পোস্টে পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন সুন্দরী এই নায়িকা।

পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'

আরও পড়ুন: চুরি-ছিনতাই করছে বিএনপি কর্মীরা

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

এদিকে, পরীমণির বিস্ফোরক পোস্টের পর মুখ খুলেন মিম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপরের দিকে তার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে মিম ঘটনার সবিস্তারে বর্ণনা দেন।

মিম তার পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে মৌসুমীর দুই সিনেমা

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

আরও পড়ুন: ডিভোর্স মানেই ‌‘সহজলভ্য’ নয়

অন্যদিকে, বিষয়টি নিয়ে পরীমনি ও শরিফুল রাজ মুখ খোলেননি। তবে বিশ্বস্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল রাতে (৯ নভেম্বর) ঝগড়া হয় পরী এবং রাজের। এই ঝগড়ার কারণ ছিলেন বিদ্যা সিনহা মিম। তাকে নিয়েই দুজনের কথা কাটাকাটি। এরপরই পরীমনি ফেসবুকে পোস্ট করেন মিমকে ট্যাগ করে।

প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমনি ও শরীফুল রাজ প্রণয়ের সম্পর্কে জড়ান, গত বছরের অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে পুত্রসন্তান ‘রাজ্য’।

আরও পড়ুন: শ্রাবন্তী একটাই হয়

অন্যদিকে বছরের শুরুতেই বিয়ের খবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা। কেটে গেছে ১০ মাস। বিয়ের আগে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটি বদল করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন।

আরও পড়ুন: ভুটানকে উড়িয়ে দিল সুরভী

মিম তখন জানিয়েছিলেন, ছয় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেন গত বছরের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার। পরিবারের সিদ্ধান্তেই তারা দুজন বাগদান সেরে নেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা