বিনোদন

মুক্তি পাচ্ছে মৌসুমীর দুই সিনেমা

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর বৃহস্পতি তুঙ্গে। একদিনে তার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। দুটি ছবিই সরকারি অনুদানের। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রিয়দর্শিনী মৌসুমীর মুক্তি পেতে যাওয়া সিনেমা দুটির একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’।

আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

জানা গেছে, ‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে, একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ।

অন্যদিকে, কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল।

আরও পড়ুন: এগিয়ে ট্রাম্পের দল, চাপে বাইডেন

সিনেমা দুটির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত মৌসুমী বলেন, অনেক দিন পর আমার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দুটি সিনেমা গল্পপ্রধান ও জীবনের খুব কাছের গল্প। সিনেমা দুটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। দর্শক ভীষণ উপভোগ করবেন। দুটি চরিত্রেই অনেক গভীরতা আছে। এমন চরিত্রে অভিনয় করতে পারা সত্যি আনন্দের। আশা করি দর্শক পছন্দ করবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা