প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ৮১ জন আহত হয়েছে।

আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচন

তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া এ তথ্য জানান। খবর বিবিসি ও আল জাজিরার।

ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল কিংবা এটি কোনো বোমা হামলা কি না— এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি নিরাপত্তা বাহিনীর কাছ থেকে।

আরও পড়ুন: এক যুগ পর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুষ্কৃতকারীদের শাস্তি দেওয়া হবে। বিবিসি বলেছে, বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে।

ইস্তিকলাল অ্যাভিনিউ মূলত পথচারীদের চলাচলের সড়ক। প্রতিদিন প্রচুর মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। এই সড়কটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। সড়কের দুই ধারে সারি সারি রেস্তোরাঁ ও দোকানপাট রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় হবে হজযাত্রীদের ইমিগ্রেশন

ঘটনার প্রত্যক্ষদর্শী সিমেল ডেনিজিস বিস্ফোরণের ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে ছিলেন। তিনি বলেন, ‘তিন থেকে চার ব্যক্তিকে পড়ে থাকতে দেখেছি। মানুষ ভয় পেয়ে দৌড়াচ্ছিল। কালো ধোঁয়া উড়ছিল। প্রচণ্ড জোরে শব্দ হয়েছিল।’

প্রসঙ্গত, ২০১৫ ও ২০১৭ সালে তুরস্কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালের বিস্ফোরণের জন্য দায়ী ছিল আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং ২০১৭ সালের বিস্ফোরণ ঘটিয়েছিল তুরস্কের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা