আমি কখনও ক্লান্ত হই না : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক
প্রতিদিন গালি খাই

আমি কখনও ক্লান্ত হই না

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলঙ্গানা রাজ্যে দলের প্রচারণা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তাকে যদি বিরোধীরা গালি দেন, তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। প্রতিদিন দুই থেকে তিন কেজি করে গালি খান তিনি।

আরও পড়ুন : প্রিয়াঙ্কার মন্তব্যে বিজেপির অসন্তোষ

শনিবার (১২ নভেম্বর) তেলঙ্গানায় দলের প্রচারণা সভায় ভারতের প্রধানমন্ত্রী এ কথা বলেছেন ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি কখনও ক্লান্ত হই না। কারণ আমি প্রতিদিন দুই থেকে তিন কেজি গালি খাই। কিন্তু আমার প্রতি ভগবানের এমন আশীর্বাদ, যে এটি (গালি) আমার ভিতরে গিয়ে পুষ্টিতে রূপান্তরিত হয়।’

নরেন্দ্র মোদি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘আমাকে বা বিজেপিকে অসম্মান করলেও তেলঙ্গানার মানুষকে অসম্মান করবেন না। চড়া মূল্য দিতে হবে।’

আরও পড়ুন : সানিয়া-শোয়েব বিচ্ছেদ, নেপথ্যে আয়েশা

তেলঙ্গানা সরকার কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি রূপায়ণে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, চাপান-উতোরে রাজনীতিতে হাতিয়ার করতে গিয়ে উন্নয়নকে উপেক্ষা করছেন কেসিআর।

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রশেখর অভিযোগ করেছিলেন, কর্নাটক, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো তেলঙ্গানাতেও বিধায়ক কিনে সরকারের পতন ঘটাতে চাইছে বিজেপি। এর পর থেকেই দক্ষিণের ওই রাজ্যে দু’দলের পাল্টাপাল্টি বাগযুদ্ধ শুরু হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা