আন্তর্জাতিক

অবকাঠামো ধ্বংস করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খেরসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে রুশ সেনারা। রোববার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: রাইসি-পুতিন ফোনালাপ

এর আগে, গত বুধবার খেরসন অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় রাশিয়া। সেই সময় মস্কো জানায়, ইউক্রেনের ক্রমবর্ধমান পাল্টা আক্রমণের মুখে আঞ্চলিক রাজধানী খেরসনের ভৌগলিক অবস্থান বজায় রাখা এবং সেখানে সৈন্য সরবরাহের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া তাদের বাহিনী প্রত্যাহারের আগে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করেছে। তার ভাষায়, ‘খেরসন থেকে পালানোর আগে, দখলদাররা সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে: যোগাযোগ, পানি, তাপ, বিদ্যুৎ; সবই।’

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

জেলেনস্কি দাবি করেন, ‘(রাশিয়ানদের) সর্বত্র একই লক্ষ্য রয়েছে। আর তা হলো- যতটা সম্ভব মানুষকে কষ্ট দেওয়া। তবে আমরা সবকিছু পুনরুদ্ধার করব, বিশ্বাস করুন।’

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে আগ্রাসন শুরুর পর মার্চের প্রথম সপ্তাহে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসন দখল করে নেয় রাশিয়া। এছাড়া প্রথম বড় কোনো ইউক্রেনীয় শহর হিসেবে খেরসন দখল করেছিল রুশ সেনারা। এর প্রায় দুই মাসের মাথায় খেরসনের পুরো অঞ্চলটি দখলে নেয় মস্কোর বাহিনী।

আরও পড়ুন: সৃজিত-মিথিলার পাল্টাপাল্টি পোস্ট

প্রায় ৩ লাখ বাসিন্দার খেরসন শহর ও অঞ্চলটি রাশিয়ার সামরিক বাহিনীর দখলে যাওয়া মস্কোর জন্য বড় ধরনের এক বিজয় বলে মনে করা হয়েছিল। মূলত রুশ সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাঁটিও ছিল এই শহরটি। তবে গত শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়, ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলের দিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে রাশিয়ার সব সৈন্য প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার মোতায়েন করা সব সৈন্য ও যুদ্ধের সরঞ্জাম দিনিপ্রোর বাম অথবা পূর্ব দিকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার মস্কোর স্থানীয় সময় ভোর ৫টার মধ্যে খেরসন থেকে সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ পুরোপুরি সম্পন্ন হয়।

আরও পড়ুন: সানিয়া-শোয়েব বিচ্ছেদ, নেপথ্যে আয়েশা

এএফপি বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার আক্রমণের পর থেকে রুশ সেনাদের দখল করা একমাত্র আঞ্চলিক রাজধানী ছিল খেরসন। শুক্রবার রুশ সেনারা সেটি পরিত্যাগ করার পর শহরের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শহরের কেন্দ্রে ইউক্রেনীয় সৈন্যদের স্বাগত জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধে গ...

শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথ হত্যায় গ্রেপ্তার ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

সহকারী প্রক্টর পদ ছাড়লেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যা...

সীমান্তে বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু অধিকারী

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ব...

তিন তারকা পেসার ছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

সবাই আওয়ামী লীগ করে, এখন কেউই করে না

ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথ...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা