বিনোদন

সৃজিত-মিথিলার পাল্টাপাল্টি পোস্ট

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা পাল্টাপাল্টি রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা-কল্পনা। শনিবার (১২ নভেম্বর) নিজের একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। যা দুঃখ, বিচ্ছেদে আর একাকিত্বকেই প্রকাশ করে।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

ছবিতে দেখা যায়, সৈকতে ডালপালাহীন এক গাছে ভর করে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত। যতদূর চোখ যায়, ছবি জুড়ে শুধুই জলরাশি। পাশে নেই সহধর্মিণী মিথিলা। ক্যাপশন সেই একাকিত্বের প্রতিচ্ছবিকে আরও বাড়িয়ে তুলেছে। জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন এ নির্মাতা।

গানের লাইন লেখা, তার মর্মার্থ, ‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে...একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

আরও পড়ুন: ২১ আগস্টের মাস্টারমাইন্ড তারেক

অন্যদিকে, সৃজিতের পোস্টের পর শনিবার প্রায় একই সময়ে নিজের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী মিথিলা। মিথিলার পোস্টেই জানা গেল তিনি মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুক্রবারই মেয়ে আইরার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

মা-মেয়ের ব্যাংকক ট্যুরে দেখা মেলেনি সৃজিত মুখোপাধ্যায়ের। তবে দিন সাতেক আগেই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিল গোটা পরিবার। সবাই একসঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখতে। কিন্তু শনিবার সৃজিত ও মিথিলার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

আরও পড়ুন: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঐন্দ্রিলা!

ক্যাপশনে মিথিলা অভিনেত্রী লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পার?’

প্রায় একই সময়ে এই দুই বিচ্ছেদের পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এর আগে কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলা। ২০১৯ সালে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ, দুই দেশেই থাকেন এবং চুটিয়ে কাজ করছেন মিথিলা।

আরও পড়ুন: ২৮ লাখ বাংলাদেশি নেবে সৌদি আরব

তবে কিছুদিন আগেই শোনা গিয়েছিল অন্য সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। টলিউডের এক পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। তবে সে কথা অস্বীকার করেছিলেন পরিচালক নিজেই। বাংলাদেশের গায়ক জন কবিরের সঙ্গেও তার সম্পর্কের কানাঘুষা শোনা যায়। তবে জন কবিরও সেই সম্পর্কের কথা কার্যত উড়িয়ে দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা