২৮ লাখ বাংলাদেশি নেবে সৌদি
জাতীয়

২৮ লাখ বাংলাদেশি নেবে সৌদি আরব

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ।

আরও পড়ুন : রোববার কখন কোথায় লোডশেডিং

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।

ড. এ কে আব্দুল মোমেন জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দুটি চুক্তি সাক্ষর হবে। বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার।

রোড টু মক্কা চুক্তি অনুসারে এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনও হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমেই হাজিরা মক্কা শরীফে চলে যেতে পারবেন।

আরও পড়ুন : রাজধানীতে বাসে ই-টিকিট শুরু

সৌদি আরব প্রথম দেশ হিসেবে বাংলাদেশের সাথে রুট টু মক্কা সার্ভিস চুক্তি করতে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন আরও জানান, আরেকটি নিরাপত্তা বিষয়ে কথা হয়েছে। দুই দেশের পুলিশের মধ্যে ট্রেনিং বিনিময় হবে। তাদের নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে ট্রেনিং নেবেন। এ দেশের নারী পুলিশ সদস্যরা তাদের দেশ থেকে ট্রেনিং নেবেন।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ দুই দিনের সফরে ঢাকায় আসেন।

আরও পড়ুন : তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে, সৌদি উপমন্ত্রী রোববার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন : খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সৌদি আরব ফিরে যাওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা