তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ : সজীব ওয়াজেদ জয়
জাতীয়

তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ

সান নিউজ ডেস্ক : তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয় বলেছেন, মেধা, শ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তারা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন : সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশকে মধ্যমআয়ের দেশ থেকে একটি উন্নত দেশে পরিণত করবেন তরুণরা। এটা আমাদের জীবনকালের মধ্যেই সম্ভব।’

শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার উদ্যোগে দেশের তরুণ সংগঠকদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ১০ সংগঠন ও দুই ব্যক্তি এবার অ্যাওয়ার্ড পেয়েছেন।

আরও পড়ুন : খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান

সজীব ওয়াজেদ জয় বলেন, মেধা আমার এ বিশ্বাসটা আছে যে বাংলার মানুষ নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে। আপনারা জানেন যে এখন সারাবিশ্বে অনেক সংকট। যুদ্ধ চলছে, নানান সমস্যাও চলছে। দুই বছর আগে আমরা একটি বৈশ্বিক মহামারি মোকাবিলা করলাম। করোনাভাইরাস যেতে না যেতেই এখন যুদ্ধ, সন্ত্রাস। সবকিছুর দাম বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক চাপ পড়ছে।’

তিনি বলেন, ‘এখন অনেকে ভয়ে আছেন, এ সমস্যা দেশ কীভাবে মোকাবিলা করবে? এ কথাটা এখানে বলছি, তার কারণ আপনারাই (তরুণ উদ্যোক্তা) এ সমস্যা সমাধানের উদাহরণ। দেখুন, সমস্যা কোনোদিন শেষ হয় না। টানা ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। এর মধ্যে আমরা বিদ্যুতে সমস্যা দেখেছি। লোডশেডিং হ। এটা কীভাবে সমাধান করা যাবে? তারপর আসলো অর্থনীতি। এত মানুষকে কীভাবে খাওয়ানো হবে তা নিয়েও চিন্তা। কিন্তু এগুলো আমাদের সরকার সমাধান করে দেখিয়ে দিচ্ছে।’

আরও পড়ুন : অভিনব প্রতারণা, গ্রেফতার ৫

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘আমার আনন্দ লাগে, যখন দেখি আমাদের দেশে তরুণরা রোবটিক হাব বানাচ্ছেন। এটা সত্যিই অসাধারণ। বাংলাদেশ থেকে আপনারা ক্লাইমেট চেঞ্জের জন্য দাবি জানাতে জাতিসংঘে প্রতিনিধি পাঠাচ্ছেন। এটা দুর্দান্ত।’

তরুণ উদ্যোক্তারা অসাধারণ কাজ করছে উল্লেখ করে সজিব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা অসাধারণ, আমাদের দেশও অসাধারণ দেশ। নিজেরা লড়াই করে, রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি। ১৬ কোটি মানুষকে আমরা খাওয়াতে সক্ষম হয়েছি। ১৬ কোটি মানুষের দেশকে ১০-১৫ বছরের মধ্যে দরিদ্র থেকে মধ্যমআয়ের দেশে পরিণত করেছি।’

আরও পড়ুন : ফের লঘুচাপ সৃষ্টির আভাস

তরুণরা দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, ‘এ তরুণ-তরুণীরা, ইয়াং বাংলার পুরস্কারজয়ীরা, আপনারাই হচ্ছেন দেশের ভবিষ্যৎ। আমরা নিজেরা পরিশ্রম করবো। নিজেদের মেধা দিয়ে নিজেদের সমস্যা সমাধান করবো। আসলে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে আর দেশপ্রেম থাকে তাহলে কিন্তু নিজের দেশের জন্য সবকিছু করা, নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। নিজের মধ্যে যদি দেশপ্রেম আর স্বাধীনতার চেতনা না থাকে তাহলে আমি দেশের ভালো কীভাবে চাইতে পারি?’

বিকেল ৩টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ষষ্ঠবারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ইয়াং বাংলার কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।

আরও পড়ুন : সরকার এক টাকাও অপচয় করেনি

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং সিআরআইয়ের ট্রাস্ট্রি নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, দেখতে দেখতে ছয় বছর কেটে গেলো। আজকে ইয়াং বাংলার সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। দূর-দূরান্ত থেকে আপনারা নিজেদের প্রচেষ্টায় অনেক কিছু করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০ সংগঠন :

আরও পড়ুন : দুর্ভিক্ষের কারণ দেখি না

বি কে স্কুল অব রিসার্চ, বোসন বিজ্ঞান সংঘ, ইয়ুথ প্ল্যানেট, উচ্ছ্বাস, বিজ্ঞানপ্রিয়, মিলন স্মৃতি পাঠাগার, মজার ইশকুল, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, রোবোলাইফ টেকনোলজিস।

আজীবন সম্মাননা পাওয়া দুজন হলেন- আহসান হাবীব ও ইয়াং গুয়াং ম্রো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা