পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)
জাতীয়

খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলের অংশ হিসেবেই আমরা দেশের মানুষকে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

শনিবার (১২ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের বাজারে শুরু হওয়া অস্থিরতা নিয়ন্ত্রণ করতে পেরেছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার প্রধান দেশে বড় বড় উন্নয়ন প্রকল্প কমানোর নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মকর্তাদের এখন গাড়ি দেওয়া হচ্ছে না। তবে কৃষকদের যেন উন্নয়নের কেন্দ্রে রাখা হয় সেই নির্দেশনা দিয়েছেন। দেশে বিদ্যুতের যে বিভ্রাট চলমান তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে এবং সময়ের সঙ্গে এ সমস্যা দূর হয়ে যাবে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, বিএনপির বিশৃঙ্খল রাজনীতির কারণে দেশের শ্রমজীবী মানুষদের জীবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। বিএনপি হাঁকডাক দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। কিন্তু আওয়ামী লীগের দুটি সমাবেশ দেখেই তাদের চোখ অন্ধকার হয়ে গেছে। তারা এখন বুঝতে পেরেছে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি তাদের নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা