জাতীয়

ঢাকায় আসছেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

সান নিউজ ডেস্ক: দুদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ। শনিবার (১২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে তার এই সফরে দেশটির সঙ্গে নিরাপত্তা সহযোগিতাসহ দুটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন: প্রেমের টানে ইতালীয় তরুণী রামুতে

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে, দুই দি‌নের সফ‌রে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিকেলে ঢাকায় আস‌বেন। সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বেশ গুরত্বের সঙ্গে দেখছে ঢাকা। তার সফরে দুটি চুক্তি হতে যাচ্ছে। দুই চুক্তির মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে। অন্যটি সৌদির ‘রোড টু রোড টু মক্কা’ উদ্যোগ অর্থাৎ হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির আনুষ্ঠানিক চুক্তি।

জানা গেছে, সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মূল বৈঠকটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে হবে। বৈঠক শেষে চুক্তি দুটি স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন আল-দাউদ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা