জাতীয়

কর্মরত বিদেশিদের তালিকা করছে এনবিআর

সান নিউজ ডেস্ক : দেশে বেআইনিভাবে কর্মরত বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে এনবিআর থেকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া বিদেশি শ্রমিকদের তথ্য চেয়ে জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এনবিআর।

আরও পড়ুন: অন্য রকম লড়াইয়ে বিধ্বস্ত জাপান

এনবিআরের একজন কর্মকর্তা বলেন, শুধু জ্বালানি খাতই নয়, আমরা সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি তাদের বিদেশি শ্রমিকদের বিষয়ে আমাদের জানাতে। আমরা তাদের কাছ থেকে আয়কর আদায় করতে চাই। চিঠিতে ওই সংস্থাগুলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিদেশি শ্রমিকদের নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। তাদের কাছ থেকে উত্তরের আশায় আছি। তাদের জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র জানায়, দেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক বিদেশি কর্মরত রয়েছেন। এদের অনেকেই বেআইনিভাবে এসব প্রতিষ্ঠানে কাজ করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে কোনো বিদেশি কাজ করতে পারেন না। বিষয়টি সুস্পষ্ট দেশের বিদ্যমান আইনের পরিপন্থি।

সূত্র জানায়, এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশিদের ভিসার স্ট্যাটাস এবং তাদের নিয়োগ করা আন্তর্জাতিক কর্মী ও কর্মকর্তাদের সংখ্যা জানতে চেয়েছে। একই সঙ্গে ওয়ার্ক পারমিট ছাড়া কেউ কাজ করছেন কিনা সেটাও জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন: সমাবেশস্থলে যুবলীগ নেতার মৃত্যু

জানা গেছে, এই ভিসার অধীনে বাংলাদেশের জ্বালানি খাতে বেশকিছু কর্মী নিযুক্ত থাকায় এনবিআর তাদের কর জালে অন্তর্ভুক্ত করতে পারেনি। তাই এনবিআর যাতে ওই ব্যক্তিদের কাছ থেকে আয়কর আদায় করতে পারে সেজন্য নিয়মানুযায়ী ওসব বিদেশিদের নাম আগামী ২৯ অক্টোবর রাজস্ব আদায়কারী বিভাগে রেজিষ্ট্রি করতে বলা হয়েছে।

এনবিআর চিঠিতে বলেছে, ২০৪১ সালের মধ্যে সরকারের রূপকল্প বাস্তবায়নে তাদের চলতি অর্থবছরে (২০২২-২০২৩) ১,২২,১০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।

সূত্র জানায়, এনবিআরের চিঠিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে লেখা হয়েছে। এই চিঠির বিষয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আমি চিঠিটি সম্পর্কে অবগত নই এবং বিষয়টির খোঁজ নেওয়ার জন্য আমি সঠিক ব্যক্তি নই। জ্বালানি খাতে কতজন বিদেশি কাজ করছেন তা আমি জানি না। এনবিআর মনে করে, যাদের করযোগ্য আয় আছে তাদেরকে অবশ্যই কর জালের আওতায় আনা উচিত।

আরও পড়ুন: খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন

সূত্র জানায়, বর্তমানে অবৈধভাবে বিদেশিদের নিয়োগ প্রবণতা অনেক বেড়ে গেছে। বিষয়টি এমন পর্যায়ে গেছে, কেউ কেউ ট্যুরিস্ট, ব্যবসায়িক, আগমন ও স্টুডেন্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমতি ছাড়াই বিভিন্ন খাতে কাজ করে করছেন। এটা সম্পূর্ণ বেআইনি।

এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ধারা ১৬ (বি) অনুসারে, বেআইনিভাবে নিয়োগকৃত শ্রমিকদের ৫ লাখ টাকা জরিমানা বা তাদের প্রকৃত করের চেয়ে ৫০ শতাংশ বেশি কর দিতে হবে। কর আইনের ১৬৫ (সি) ধারায় অনুযায়ী অবৈধভাবে কাজ করা এই শ্রমিকদের ৫ লাখ টাকা জরিমানাসহ ৩ বছরের কারাদণ্ড হতে পারে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা