হুমায়রা সুবাহ ও পরীমনি
বিনোদন

আমার চরিত্র ফুলের মতো পবিত্র

সান নিউজ ডেস্ক: পরীমনি-রাজ-মিম ইস্যুটিকে ইঙ্গিত করে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবাহ।

আরও পড়ুন: প্রিয়াঙ্কার মন্তব্যে বিজেপির অসন্তোষ

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় পরীমনিকে ট্যাগ করে দেওয়া স্ট্যাটাসে সুবাহ লিখেছেন, এত কিছু দেখে বলতেই হচ্ছে, সংসার সুখের হয় রমণীর গুণে নয়, পুরুষের ভালো চরিত্রে। আমিও কিন্তু আমার জীবনে ভুক্তভোগী ছিলাম।

সুবাহর সেই পোস্টে নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, আপনার চরিত্র কেমন? জবাবে নায়িকা লিখেছেন, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কোনোদিন দশজনকে নিয়ে ঘুমাইনি। আমার জন্য কারো সঙ্গে ব্রেকআপ হয়নি। যার যার কর্ম পরিণতির কারণেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছি।

আরও পড়ুন: সৃজিত-মিথিলার পাল্টাপাল্টি পোস্ট

অন্যজন লিখেছেন, একজনের নয়, দুজনের চরিত্র ঠিক থাকলে যেকোনো সম্পর্ক মধুর হয়। তার জবাবে সুবাহ লেখেন, ভাই এসব জ্ঞানের কথা আমাকে শুনায়েন না ঠিক আছে! একজনের চরিত্রের কারণে একটি সংসার ভাঙে, মাথায় রাখবেন।

আরেকজন লিখেছেন, মিলমিশ না হলে কোনো কিছু দিয়েই সংসার সুখের হয় না। তার প্রতিউত্তরে তিনি লিখেছেন, মিলমিশ বড় কথা না। যে কারো চরিত্রের সমস্যা থাকলে অবশ্যই সে সংসারে আগুন লাগবে।

আরও পড়ুন: আবারও একসঙ্গে নাগা-সামান্থা!

এর আগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা বিদ্যা সিনহা মিম ও পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট করায় বিষয়টি প্রকাশ্যে এসেছে। মিমের জন্মদিনের প্রথম প্রহরে তার ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার নায়ক শরিফুল রাজকে জড়িয়ে একটি পোস্ট করেছেন নায়িকা পরীমনি।

সেই পোস্টে মিমকে ট্যাগ করেছেন পরীমনি। একই পোস্টে পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন সুন্দরী এই নায়িকা।

পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!'

এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি।

এদিকে, পরীমণির বিস্ফোরক পোস্টের পর মুখ খুলেন মিম। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপরের দিকে তার ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে মিম ঘটনার সবিস্তারে বর্ণনা দেন।

মিম তার পোস্টে লেখেন, ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার আকাশ ছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরণের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। ‌‌

মিমের ভাষায়, ‘পরাণ’ ও ‘দামাল’ যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একইরকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয় জীবন গড়ে তোলা চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব।

সংবাদ কর্মীদের উদ্দেশ্যে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙক্ষীসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।

ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা পরীমনি এবং বিদ্যা সিনহা মিমের স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে তারা পরস্পরের প্রতি অভিযোগ তুলছেন। মূলত শরিফুল রাজকে নিয়ে মিমের সঙ্গে পরীমনির সম্পর্কের এই টানাপোড়েন। পরীমনির অভিযোগ রাজ-মিমের ‘অতি মাখামাখি’ তার সংসারের সুখ কেড়ে নিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

সংসদে অপসংস্কৃতি ও চরিত্রহনন বন্ধের দাবি বিরোধী নেতার

জাতীয় সংসদকে কোনোভাবেই ব্যক্তিপূজা বা তোষামোদের মঞ্চে পরিণত করা উচিত নয় বলে ম...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

বিশ্বকাপে ব্রাজিল-জাপান লড়াই, হিউস্টনে জমজমাট ম্যাচের অপেক্ষা

বিশ্বকাপের নকআউট পর্ব মানেই এক ম্যাচের ভাগ্য নির্ধারণ। সামান্য ভুলেই শেষ হয়ে...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা