বাবা-মা হচ্ছেন রণবীর-আলিয়া
বিনোদন

বাবা-মা হচ্ছেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক : দু’মাস আগে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড সুন্দরী আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মধ্যেই সুখবর দিলেন এই অভিনেত্রী। মা হচ্ছেন তিনি। কাপুর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বাবা হচ্ছেন রণবীর।

আরও পড়ুন: প্রিয়াঙ্কার নতুন ব্র্যান্ড!

সোমবার (২৭ জুন) আলিয়া নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন।

আলিয়ার ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আলিয়া। তার পাশে বসে আছেন স্বামী রণবীর কাপুর। হাস্যোজ্জ্বল মুখে আলিয়া তাকিয়ে আছেন আল্ট্রাসনোগ্রাফির মনিটরে।

ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন, ‘আমাদের সন্তান আসছে। খুব শিগগিরই।’

আরও পড়ুন: ‘আনন্দ মেলা’ উপস্থাপনায় আফরান নিশো

রণবীর-আলিয়ার এই সুখবরে মুহূর্তেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। সবাই তারকা দম্পতির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।

প্রসঙ্গত, কয়েক বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত ১৪ এপ্রিল জমকালো আয়োজনে কাপুর ও ভাট পরিবারের সবার উপস্থিতিতে হয়েছিল তাদের বিয়ে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

রামুতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবক নিহত

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ম...

বামনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া সড়কের বেহাল দশা...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা