‘আনন্দ মেলা’ উপস্থাপনায় আফরান নিশো
বিনোদন

‘আনন্দ মেলা’ উপস্থাপনায় আফরান নিশো

সান নিউজ ডেস্ক: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা। প্রতিবারই এই অনুষ্ঠানে থাকে নিত্যনতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের আনন্দ মেলার সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। এ সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশোকে এবার দেখা যাবে আনন্দমেলার উপস্থাপক হিসেবে। তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে তিনি সাজিয়ে তুলবেন পুরো আনন্দ মেলা।

আরও পড়ুন:

আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।এবারের আনন্দ মেলা প্রসঙ্গে প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, পুরো আনন্দ মেলা জুড়ে থাকছে বিভিন্ন চমক।

আনন্দ মেলার জন্য এবার একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কন্ঠে একটি মৌলিক গান।

সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নিবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার ছবির জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়াও থাকছে সমসাময়িক বিষয়ের উপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দ মেলার শুটিং সম্পন্ন হয়েছে। যা প্রচারিত হবে ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা