প্রধানমন্ত্রীকে নিপুণের ধন্যবাদ 
বিনোদন

প্রধানমন্ত্রীকে নিপুণের ধন্যবাদ 

বিনোদন ডেস্ক : জাতীয় গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। পদ্মা সেতু রাজধানী ঢাকা ও অন্যান্য প্রধান শহরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগে ব্যাপক অগ্রগতি আনবে। দেশের বিশাল এই অর্জন তারকারাও অনেক আনন্দিত।

আরও পড়ুন: শাহরুখের বলিউড যাত্রার তিরিশ বছর

শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সড়ক পথের শুভ উদ্বোধন করেন। ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বসিত তারকারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন। এতে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন তারা।

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

আরও পড়ুন: ‘এখন আমি শান্তি চাই’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক ভিডিও বার্তায় নিপুণ বলেন, ‘পদ্মা সেতু স্বপ্নের অবিস্মরণীয় বাস্তবতা। লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সততা, দৃঢ়তা, নিষ্ঠা, সাহসিকতা, অবিচল আত্মবিশ্বাস মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। এমনই এক শাশ্বত বার্তা দিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের মধ্যে চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস, জায়েদ খান, চিত্রনায়িকা নিপুণ, শমী কায়সার, আফসানা মিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা