আশনা হাবিব ভাবনা
বিনোদন

বন্যার্তদের পাশে ভাবনা

সান নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

আরও পড়ুন: ফের আলোচনায় মম

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের আঁকা শিল্পকর্ম বিক্রি করে তা থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি বানভাসি মানুষদের দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) ফেসবুকে নিজের আঁকা কিছু শিল্পকর্ম পোস্ট করে ‘ভয়ংকর সুন্দর’খ্যাত এই অভিনেত্রী বিষয়টি জানান।

ভাবনা ছবির ক্যাপশনে লেখেন, ‘আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা এবং আমার ভালোবাসার জায়গা। আমি প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরি করতে দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সিলেটের অবস্থা দেখে আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা/ইচ্ছুক। এর থেকে আমি যা কিছু পাব তা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের দেওয়া হবে। ’

আরও পড়ুন: ঢাবিতে ‘দিন দ্যা ডে’র নতুন ট্রেইলার প্রদর্শন

এই তারকা জানান, এরই মধ্যে ব্যক্তিগতভাবে তিনি যতটা সম্ভব বানভাসিদের সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু আরও বড় আকারে সহযোগিতা করতে নিজের শিল্পকর্ম বিক্রির ঘোষণা দিয়েছেন। এছাড়া সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন ভাবনা।

তার আঁকা কোনো শিল্পকর্ম পছন্দ হলে ফেসবুকে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা