অরুণা বিশ্বাস
বিনোদন

বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার সেতু

সান নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছেন, পদ্মা সেতু আমাদের সেতু, আমাদের আত্মমর্যাদার সেতু, বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার সেতু। বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর আজ (২৫ জুন) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বন্যার্তদের পাশে ভাবনা

অরুণা বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘পদ্মা সেতু আমাদের সেতু। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আত্মমর্যাদা, প্রত্যয়। বিশ্বের মানুষ আজ দেখছে, বুঝছে পদ্মা সেতু আমাদের পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির যে আত্মমর্যাদা তৈরি করে দিয়েছিলেন, তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথা আবারও প্রমাণ করলেন। কীভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয় দেখিয়েছেন তিনি।’

বাঙালির অভিধানে ‘পারি না, পারবো না’ এমন আর কেউ কখনও শুনবে না, দেখবে না উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘পৃথিবীতে বাঙালি যত দিন থাকবে তত দিন প্রধানমন্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে মেয়েরা আজকে যে সাহসী হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- তিনি বাঙালি নারীর অনুপ্রেরণার নাম।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা