ছবি: সংগৃহীত
বিনোদন

বাবা-মা হচ্ছেন হিল্লোল-নওশীন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী তারকা দম্পতি নওশীন নাহরীন মৌ-আদনান ফারুক হিল্লোল বাবা-মা হতে যাচ্ছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিপুণের ধন্যবাদ

শনিবার (২৫ জুন) নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছিল নওশীনের বেবি সাওয়ার। এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রবাসী বাংলাদেশি একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া, রুমানা খান প্রমুখ।

রোববার (২৬ জুন) দুপুরে যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নওশীন। এ অভিনেত্রী বলেন, ‘সবাই দোয়া করবেন আমাদের সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে।’

জানা যায়, নওশীনের শারীরিক অবস্থা এখন ভালো। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে নতুন অতিথি ঘরে আসবেন। আপাতত সন্তানের অপেক্ষায় হিল্লোল-নওশীন দম্পতি।

২০১৩ সালে ভালোবেসে ঘর বাঁধেন হিল্লোল-নওশীন। বেশ আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন নওশীন-হিল্লোল। হিল্লোল এখন ফুড ভ্লগিং করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে খাবার খেয়ে সেটার রিভিউ দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা