অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফারিয়ার শুটিং!
বিনোদন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফারিয়ার শুটিং!

সান নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও রয়েছে তার পরিচিত৷ টলিউডের ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু রাজনৈতিক কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

আরও পড়ুন : দেখিয়ে দিয়েছি আমরাই পারি

আগামী ঈদুল আজহা থাইল্যান্ডে কাটানোর কথা ছিল ফারিয়ার। কিন্তু থাইল্যান্ড যাওয়া হচ্ছে না বলে জানান এই অভিনেত্রী।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল এটি। এ সিক্যুয়েলের প্রথম পার্টেও অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। দ্বিতীয় পার্টেও থাকছেন তিনি।

এ বিষয়ে ফারিয়া জানান, ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে। তবে কী কারণে শুটিং স্থগিত করা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ এই গায়িকা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমাটির শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে আছে রাজনৈতিক খেলা। সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির কাহিনিকারও অন্যতম অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার কারণেই নাকি জটিলতা তৈরি হয়েছে। এসভিএফ প্রযোজিত সিনেমাটি পরিচালনা করার কথা রয়েছে সায়ন্তন ঘোষালের।

ফারিয়া অভিনীত ঢালিউড-টলিউড মিলিয়ে একাধিক সিনেমা মুক্তির প্রহর গুণছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘ভয়’, ‘পর্দার আড়ালে’, ‘রকস্টার’ ও ‘ঢাকা ৪২০’ সিনেমা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা