শিক্ষা

ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ধর্মঘট 

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটসহ দেশের সরকারি ১৩টি সরকারি মেডিকেল এ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট আজ থেকে শুরু হয়েছে।

আরও পড়ুন : চবির সোহরাওয়ার্দী হলে তালা

সোমবার (২৮ আগস্ট) সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা বাগেরহাট সদর হাসপাতালের সামনে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে চলবে বলেও শ্লোগান দেয়।

বাগেরহাট ম্যাটসের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিয়াউল ইসলাম বলেন, সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। এতে করে আমরা দক্ষ মেডিকেল এ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত হব। অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ম্যাটস থেকে পাশ করা শিক্ষার্থীদের সরকারি স্বাস্থ্য বিভাগের শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগের দাবিতে আমরা আন্দোলন করছি।

আরও পড়ুন : অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি স্থগিত

মেহেদী হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবি মানলে, কারও কোনো ক্ষতি হবে না। ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্য সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারি হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২০ হাজারের বেশি শূন্য পদে ম্যাটসের শিক্ষার্থীদের নিয়োগ বন্ধ রেখে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে করে ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ারও দাবি জানান এই শিক্ষার্থী।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রোমেল জানান, আজ থেকে ম্যাটস শিক্ষার্থীরা ধর্মঘটে গেছে। এতে আমরা আউটডোর-ইনডোর সামাল দিতে হিমশিম খাচ্ছি।

আরও পড়ুন : সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্ধার বলেন, প্রতিদিন আউটডোর-ইনডোর মিলিয়ে ৩শ থেকে ৪শ রোগী সামাল দিতে আমাদের বেগ পেতে হচ্ছে। ম্যাটস শিক্ষার্থীরা আমাদের একটা বড় হেপ্লিং হ্যান্ড হিসেবে কাজ করতো।

উল্লেখ্য, গত (২৮ আগস্ট) আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে বাগেরহাট ম্যাটসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিল। এসময়ে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এরপর আজ সোমবার (২৮ আগস্ট) থেকে চার দফা দাবি আদায়ে বাগেরহাট ম্যাটসের ৬ শতাধিক শিক্ষার্থীসহ সারা দেশে ১৩টি সরকারি ম্যাটসের প্রায় ৫ হাজার শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা বর্জন করে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা