সংগৃহীত
শিক্ষা

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগ এ সময় জিহাদ নামের ১ জনের হাত ভেঙে দেওয়া হয়। জিহাদ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান

আজ রোববার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে আনোয়ার খান মর্ডান হাসপাতালের সামনে ঢাকা কলেজের বাসে আইডিয়ালের শিক্ষার্থীরা হামলা চালায়। শিক্ষার্থীদের আঘাতের পাশাপাশি কয়েকজনের অ্যাডমিট কার্ডও নিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: আজ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

এছাড়াও শিক্ষার্থীদের সড়কের অবরোধ তুলে নিতে বিকেল ৩টা নাগাদ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ বেশ কয়েকজন শিক্ষক আসেন। শিক্ষার্থীদের এ সময় সড়কে শুয়ে পড়তে দেখা যায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা