জাতীয়

রাজধানীতে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে সৌহার্দ্য রহমান মুহূর্ত (১৬) নামে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। রোববার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ১১ টার দিকে ঘটনাটি ঘটে। সোহার্দ সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত সৌহার্দ্য যশোর জেলার শ্রীপুর থানার কাজলী মর্ত্যচাঁদপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

মৃতের বাবা জিল্লুর রহমান জানান, সৌহার্দ্য তাদের মগবাজার আমবাগান বাসায় গলায় ফাঁস দেয়। তখন তার মা মুন্নী বেগম মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে টিকা নিতে যান। আর তিনি তার কর্মস্থল ছিলেন। পরে তার মা বাসায় ফিরে দেখেন তাদের ছেলে দরজা বন্ধ করে ফাঁস দিয়েছে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা ফ্যানের সাথে রাশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সৌহার্দ্য মেধাবী ছাত্র ছিল। কিন্তু সে সব সময়ে পড়াশোনা নিয়ে চিন্তিত থাকতো। হয়তো এসব নিয়ে মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা