জাতীয়

লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব জিহাদি

নিজস্ব প্রতিবেদক: দেশের কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদি হৃদরোগে আক্রান্ত হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

রোববার (২৮ নভেম্বর) হেফাজত মহাসচিবের ছোট মাওলানা রাশেদ বিন নূর ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন। তিনি তার বাবার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, রাতেই অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে বিকালে জাতীয় প্রেসক্লাবে হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন তিনি। সেই সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও অতিথি হিসেবে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে মাওলানা নূরুল ইসলামের ছেলে মাওলানা রাশেদ বিন নূর জানান, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, আজ (২৮ নভেম্বর) মাওলানা নূরুল ইসলাম জিহাদির ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা