ছবি : সংগৃহিত
স্বাস্থ্য
সেন্ট্রাল হাসপাতাল

ভুল চিকিৎসা, নবজাতকের পর মা’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গ্রীণ রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর এবার মারা গেলেন মা মাহবুবা রহমান আঁখি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী ইয়াকুব আলী সুমন।

আরও পড়ুন: আজ ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

রোববার (১৮ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৯ জুন (শুক্রবার) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রসব ব্যথা ওঠায় আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তার অধীনে ভর্তি করানো হয়। পরে গত ১৪ জুন (বুধবার) সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের ‘প্রতারণা’র অভিযোগ তোলেন তার স্বামী ইয়াকুব আলী।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ৪৭৭

তিনি দাবি করেন, সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

মাহবুবা রহমান আঁখি ঘটনার পর পাশ্ববর্তী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: ক্যাম্পেইন ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমকে ল্যাব এইড হাসপাতালের কমিউনিকেশন ম্যানেজার চৌধুরী মেহের ই খুদা জানান, রোববার দুপুরে তিনি মারা যান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা