ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

ক্যাম্পেইন ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৩ এক দিনব্যাপী পালনের জন্য সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিক হত্যায় কাউকে ছাড় নয়

শনিবার (১৭ জুন) বিকেলে সিভিল সার্জন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিভিল সার্জনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিআরটি প্রকল্পে ভোগান্তি থাকবে না

এ সময় বক্তারা বলেন, আগামী ১৮ জুন ঠাকুরগাঁওসহ সকল উপজেলায় ২ লাখ ২০ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পালন করা হবে।

কর্মশালায় আরও জানানো হয়, সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত পৌরসভা ও ইউনিয়নের ১৭৭ টি ওয়ার্ডে এবং ১৩৯৫ টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এক সাথে শিশুকে শালদুধ খাওয়ানোসহ স্বাস্থ্য বার্তাসমূহ প্রচার করা হবে।

আরও পড়ুন : আসামে ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ

৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত যেহেতু শিশুদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানো যায় না, তাই এ সময়টাতে সম্পূরক ভিটামিন হিসেবে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। এতে করে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এমন কোন সংবাদ পরিবেশন না করা এবং জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন বক্তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য ক...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে...

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা