ছবি: সংগৃহীত
সারাদেশ

সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অধ্যক্ষের নেতৃত্বে দায়িত্ব পালনকালে ৭ গণমাধ্যম কর্মীর ওপর হামলা করা হয়েছে।

আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে

শনিবার (২৬ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহকালে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই কলেজের সামনে অবস্থান নিয়ে এ হামলার ঘটনায় বিচার দাবি করেন সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন- চ্যানেল টোয়েন্টি ফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, ক্যামেরা পার্সন আজিম, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, সময় টেলিভিশনের প্রতিবেদক শাকিল মাহমুদ এবং ক্যামেরাপার্সন সুমন হাসান।

আরও পড়ুন: আগামীকাল দেশে আসছেন প্রধানমন্ত্রী

চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা পার্সন রুহুল আমিন জানান, কলেজ অধ্যক্ষের কক্ষে অভিযোগ দিতে আসা র‍্যাগিংয়ের শিকার ছাত্রীর বক্তব্য নিচ্ছিলাম। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবুল বাশারের নেতৃত্বে প্রথমে ৪-৫ জন চিকিৎসক আমাদের ওপর হামলা চালান এবং ক্যামেরা ভাঙচুর এবং মারধর করেন।

এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা জানান, র‍্যাগিংয়ের শিকার তৃতীয় বর্ষের ঐ ছাত্রীর অভিভাবকও সেখানে ছিলেন। তাদের সামনেই হঠাৎ আমাদের ওপর এ হামলা চালানো হয়। ডাক্তার ও অফিস পিয়ন সবাইকে নিয়ে হামলা চালান কলেজ অধ্যক্ষ।

আরও পড়ুন: আজও ভারি বৃষ্টির আভাস

চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা জানিয়েছেন, কলেজ প্রশাসন র‍্যাগিং যারা করেছে, তাদের রক্ষা করতেই গণমাধ্যমের ওপর হামলা চালিয়েছে। খবর পেয়ে বরিশালের সাংবাদিকরা এসেছেন। আমাদের দাবি, হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা হাজির হয়েছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মামলা

প্রসঙ্গত, শেবামেকের ৫ম ব্যাচের নিলিমা জাহান জুঁই ও তার সঙ্গীরা তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‍্যাগিং করে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা