ছবি: সংগৃহীত
সারাদেশ

পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ৫ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি: নীলফামারীতে নিয়োগ পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি দেওয়ার অপরাধে ৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

শুক্রবার (২৫ আগস্ট) সকালে নীলফামারী সরকারি কলেজে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের সাইয়ে কুতুব (২১), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামের আরিফ হাসান (২৮), জলঢাকা উপজেলার চেংমারী গ্রামের মাহফুজার রহমান (২৯), ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার মো. মানিক (৩৩), কুড়িগ্রাম সদর উপজেলার মো. কামরুজ্জামান (২৬) ও রংপুরের মেহেদী হাসান (২৫)।

আরও পড়ুন: শার্শায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

জেলা প্রশাসন সূত্র জানা যায়, শুক্রবার সকালে নীলফামারীর ৬ উপজেলায় ৬০ ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের ৬০ টি পদের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে এ পরীক্ষায় ১৩৯৮ জন প্রার্থী অংশ নেন। প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৫ জনকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা