ছবি: সংগৃহীত
শিক্ষা

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল যারা পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছেন, আজ তাদের ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সময়সূচি স্থগিত

সোমবার (২৮ আগস্ট) দুপুরের পর একযোগে ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ডর সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, সোমবার এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ সংঘর্ষ

একসাথে সকল বোর্ডের ফল প্রকাশ করা হবে। নিজ নিজ ব্যবস্থাপনায় আবেদন করা খাতা পুনর্নিরীক্ষণের কাজ করছে বোর্ডগুলো। আশা করছি, দুপুরের পরই শিক্ষার্থীরা ফল পাবেন।

ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী এসএসসির বিভিন্ন বিষয়ের ১ লাখ ৯১ হাজারটির বেশি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

আরও পড়ুন: ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

উল্লেখ্য, একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদন গ্রহণ শেষ হলেও ৩১ আগস্ট খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। প্রথম ধাপে ভর্তির আবেদন করেছেন প্রায় ১৩ লাখ শিক্ষার্থী।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা