প্রিয়াঙ্কার নতুন ব্র্যান্ড!
বিনোদন

প্রিয়াঙ্কার নতুন ব্র্যান্ড!

বিনোদন ডেস্ক : বলিউড সুপার স্টার প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। অভিনয়ের দক্ষতায় তার রয়েছে অসংখ্য ভক্ত এবং ইনস্টাগ্রামে রয়েছে অনেক ফ্যান ফলোয়ার। অভিনেত্রীর পাশাপাশি তিনি সফল উদ্যোক্তাও। যুক্তরাষ্ট্রে অনেক আগেই ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন ভারতীয় এই অভিনেত্রী। নিউ ইয়র্কে ‘সোনা’ নামে ভারতীয় রেস্তোরাঁ রয়েছে তার।

আরও পড়ুন: আলিয়া এখন আমার জীবনের ডাল-ভাত

সম্প্রতি তিনি আরও নতুন উদ্যোগ নিয়েছেন। চালু করেছেন ‘সোনা হোম’ নামে একটি হোমওয়্যার ব্র্যান্ড। সেখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হবে। হবে ‘গেট টুগেদার’, আংটি বদল বা বিয়ের অনুষ্ঠান! সোনা ও সোনা হোমের সব পাত্র, বাসন-কোসন, ডিনার সেট ডিজাইন করে বানানো।

প্রিয়াঙ্কা তার ব্যবসায়িক অংশীদার মনীশ গোয়ালের সঙ্গে এই নতুন হোম ডেকোর ব্র্যান্ড চালু করেছেন।

প্রিয়াঙ্কা একটি ভিডিও শেয়ার করে বলেছেন, ‘ভারতে আমাদের সংস্কৃতির বিষয় হলো পরিবার, সম্প্রদায়, মানুষকে একত্রিত করা এবং এটাই আমার কাছে সোনা হোমের নীতি। তবে ভারত থেকে নিউইয়র্ক এসে থাকাটা আমার জন্য এত সহজ ছিল না। এখন এটিও আমার আরেকটি বাড়ি।’

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফারিয়ার শুটিং!

তিনি আরও বলেন, ‘এটি পরিবার এবং বন্ধুদের একত্রিত হতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এটি আমার মতো একজন অভিবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ।’

এদিকে প্রিয়াঙ্কা তার আসন্ন ওয়েব সিরিজ ‘সিটাডেল’র শুটিং শেষ করেছেন, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে। তাকে পরে আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জি লে জারা’-তে দেখা যাবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা