ছবি: সান নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ দিন ধরে গ্যাস নেই, গ্রাহকদের মাঝে ক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার সঞ্চালন লাইনের পাইপ ফেটে রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিন দিন ধরে সরবরাহ বন্ধ থাকায় জেলা সদরের মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা জুড়ে ঘরে ঘরে গ্যাসের জন্য চলছে হাহাকার। গ্যাসের অভাবে বাড়িতে রান্না করতে না পেরে বাধ্য হয়েই হোটেল–রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। আবার অনেকে মাটির চুলায় রান্না সারছেন। কেউ কেউ বাড়তি চুলা কিনে সিলিন্ডার গ্যাসে রান্নার আয়োজন করছেন। এ অবস্থায় এখানকার সাড়ে ১৩ হাজার গ্রাহকের পরিবারে নেমে এসেছে দুর্ভোগ আর ভোগান্তি।

জানা গেছে, গত শনিবার বিকেল ৫টার দিকে হঠাৎ করেই জেলা সদরের ওই দুটি পৌরসভার শতাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল রবিবার পর্যন্ত গ্যাস সরবরাহ চালু হয়নি। এতে শনিবার রাত থেকে রবিবার সকাল, দুপুর ও সন্ধ্যা পর্যন্ত বাইরে থেকে কিনে আনা খাবারেই ভরসা হয়ে উঠেছে এখানকার গ্রাহকদের। টানা দুই দিনের গ্যাসের অভাবে গৃহিণীরা হয়ে পড়েছেন নাকাল। দীর্ঘদিন ধরে গ্যাসে খাবার তৈরি করতে অভ্যস্ত অধিকাংশ গৃহিণী, এখন মাটির চুলায় লাকড়িতে রান্না করতে গিয়ে কালো ধোঁয়ায় রীতিমতো যুদ্ধে সামিল হচ্ছেন তারা।

শহরের দেওভোগ এলাকার বাসিন্দা গৃহিণী মাহফুজা বেগম জানান, শনিবার সন্ধ্যা থেকে গ্যাসের চুলা জ্বলছে না। ওই দিন রাতে হোটেলের খাবার তুলে দেন পরিবারের সদস্যদের মুখে। সকালে সন্তানদের নিয়ে বিদ্যালয়ে যাওয়ার আগে রবিবার ভোরে ঘুম থেকে উঠে সারাদিনের খাবার তৈরি করতে রান্নাঘরে প্রবেশ করতেই দেখেন গ্যাসের একই অবস্থা। সকালের খাবার কিনে আনেন রেস্তোরাঁ থেকে। এরপর সকাল সাড়ে ৮টার দিকে ছুটে যান সন্তানদের নিয়ে স্কুলে। কবে গ্যাসের চুলায় রান্না করে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারবেন—সেই দুশ্চিন্তায় ভুগছেন এই গৃহিণী।

জেলা শহরের মাঠপাড়া এলাকার গৃহিণী মনিকা আক্তার বলেন, আগের দিন শনিবার রাতে পাউরুটি ও কলা কিনে খেয়েছি। রবিবার সকালের নাস্তাও হোটেল থেকে কিনে এনে খেতে হয়েছে। এ শীতে ছোট সন্তানের জন্য গরম পানি পর্যন্ত করতে পারেননি। এখন দুপুরের খাবার তৈরির জন্য বাবার বাড়িতে সিলিন্ডারের এলপি গ্যাসে রান্না করতে হচ্ছে।

মীরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার গণমাধ্যমকর্মী জসিমউদ্দিন দেওয়ান বলেন, এমনিতেই গ্যাসের চাপ কম থাকায় চুলা নিভুনিভু করে জ্বলে। তার ওপর শনিবার বিকেল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এ যেন মরার ওপর খাড়ার ঘা। এ অবস্থায় রান্না করতে তার গিন্নী সিলিন্ডারের এলপি গ্যাসে বিকল্প ব্যবস্থা করেছেন।

নারায়ণগঞ্জের ফতুল্লা তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল ম্যানেজার আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেল ৫টার দিকে পঞ্চবটি এলাকায় গ্যাস সঞ্চালন লাইনের পাইপে লিকেজ ও ফাটল দেখা দেয়। মাটির অন্তত ৪০ ফুট নিচে ওই পাইপলাইনে ফাটল রয়েছে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তিনি কবে নাগাদ কাজ শেষ হবে—তা বলতে পারছেন না।

মুন্সীগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার শরীফুল ইসলাম বলেন, শনিবার থেকে মুন্সীগঞ্জের সাড়ে ১৩ হাজার আবাসিক ও এক হাজার বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে গ্যাস পাইপ ফেটে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে সঞ্চালন লাইনের ফেটে যাওয়া পাইপ মেরামতের কাজ চলছে। আশা করছি পাইপলাইনের কাজ শেষে শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস

ফুলবাড়ী উপজেলা চত্বরে ১ লক্ষ টাকার আটককৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ...

ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বি...

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবাদী জমির ব্যাপক ক্ষতি হও...

তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘর পোড়াল একদল যুবক  

নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ থাকা এক ব্যক...

ঝালকাঠিতে পৌরসভার উচ্ছেদ অভিযান

ঝালকাঠি পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে খালের জমি দখল করে গড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা