ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জ শহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, হরতালের হুশিয়ারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তা-ঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তারা কয়েক দিনের মধ্যে সড়ক সংস্কারের ব্যবস্থা না হলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৫টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জের সভাপতি শ. ম. কামাল হোসেন বলেন,
“শহরের রাস্তা-ঘাট এখন সুস্থ মানুষের চলাচলের জন্যও অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মধ্যে যখন কোন উপদেষ্টা আসেন, তখন সাময়িকভাবে ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পর আবার আগের মতো অবস্থায় ফিরে যায় সড়কগুলো। তাই আগামী কয়েক দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে, নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো।”

এর আগে বিকাল ৪টায় শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জের সাবেক সভাপতি হামিদা খাতুন, জেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি মো. আলী নাসিম, সহ-সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না এবং সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শহরের রাস্তাগুলো দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার শিকার। সময়মতো সংস্কার না হলে জনদুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাবে। তারা প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করতে মানববন্ধন ও মিছিলের মতো উদ্যোগ অব্যাহত রাখবেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা