বিনোদন

রণবীর পারফেক্ট!

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনা সম্প্রতি ‘অ্যানিম্যাল’ সিনেমার শ্যুটিং শেষ করেছেন। রণবীর কাপুর অভিনীত সিনেমার শ্যুট শেষ হওয়ার পর শ্রীভল্লি ওরফে রশ্মিকা যোগ দিচ্ছেন পুষ্পা ২-এর সেটে।

আরও পড়ুন : প্রতারণার শিকার রশ্মিকা!

মঙ্গলবার (২০ জুন) সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে এ নিয়ে আপডেট দিলেন অভিনেত্রী।

তিনি লেখেন, প্রিয় ডায়েরি, গত রাত পর্যন্ত সিনেমার নাইট শ্যুট ছিল, যা শেষ হয়ে গেছে। আমি হায়দরাবাদে ফিরে এসেছি। আজ রাত থেকেই পুষ্পা ২-এর শ্যুটিং শুরু করব। তবে সিনেমাটি প্রসঙ্গে কিছু বলার আগে ‘অ্যানিম্যাল’ নিয়ে কয়েকটি কথা বলতে চাই।

আরও পড়ুন : নেপালে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ!

এ সিনেমাতে কাজ করতে পেরে আমি খুব খুশি। আচমকাই আমার কাছে এ সিনেমার অফার এসেছিল। আমি এতে কাজের সুযোগ পেয়ে উদ্ভাসিত ছিলাম। কারণ ঐ টিমের সাথেই আমি কাজ করতে চাইছিলাম।

রশ্মিকা আরও লিখেছেন, আমি সম্ভবত ৫০ দিন শ্যুট করেছি। তবে এবার সেই কাজ শেষ হয়েছে। মনের মধ্যে অদ্ভুত একটা শূন্যতা কাজ করছে। ঐ সিনেমাতে যাদের সাথে কাজ করেছি, আমার হৃদয়ে তাদের জন্য বিশেষ জায়গা রয়েছে।

আরও পড়ুন : মাহির ফেসবুক পোস্টে রহস্য

নায়িকা জানান, অ্যানিম্যাল সিনেমার প্রত্যেক সদস্যই তার ডার্লিং।

তিনি লেখেন, সবাই ভীষণ প্রফেশনাল। সবার হৃদয় অনেক বড়। আমি বারবার তাদের জানিয়েছি, আমি কতটা খুশি। আমি তাদের সাথে কাজের সুযোগ পেয়ে গর্বিত, সেটা বারবার বলেছিও।

আরও পড়ুন : ‘মিস পাকিস্তান’ জিতলেন বাংলাদেশি

অ্যানিম্যাল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রসঙ্গে অভিনেত্রী জানান, উনি দুর্দান্ত সেটা সবাই জানে। নিজের শিল্পের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তার। কোনো চরিত্রকে কিভাবে স্মরণীয় করে তুলতে হয়, সেটাও উনি ভালো করেই জানেন। শিল্পীদের পূর্ণ স্বাধীনতা দিতে জানেন উনি। পরিচালক যেভাবে বলেন, আমি সেভাবেই অভিনয় করি। এক্ষেত্রে আমি পরিচালকের ওপর নির্ভরশীল।

রণবীর কাপুরের সাথে কাজ বিষয়ে নায়িকা বলেন, ‘অ্যানিম্যাল’ সিনেমাতে আমার চরিত্র কারো মনে ধরলে সেটার ক্রেডিট একজনের। কার সেটা আপনারা জানেন। আরকে!

আরও পড়ুন : আমার জীবন নিয়ে চাটনি বানিয়েছে!

প্রথমে আমি ভীষণ নার্ভাস ছিলাম। সামনে রণবীর কাপুর যে! আমাদের সিক্রেট গোপন থাকবে। তবে একটা কথা বলব, ঈশ্বর অনেক সময় নিয়ে ওকে বানিয়েছেন। উনি পারফেক্ট!অসাধারণ অভিনেতা উনি। দুর্দান্ত মানুষ। বাকি সব ঠিক। ক্রেজি বটে। সবটাই আমার ভালো লেগেছে।

তিনি লেখেন, আরকে খুবই ভালো মানুষ। জীবনে ওর ভালো হোক, উন্নতি হোক। অ্যানিম্যালে আরকে জাস্ট বোমা!

আরও পড়ুন : বিয়ের ১১ বছর পর বাবা হলেন রাম চরণ

আমার মনে হয় না, মানুষ ওকে এ অবতারে দেখবেন বলে কল্পনা করেছেন। তবে রিলিজ আসছে। এছাড়া সিনেমার বাকিদের সাথে অনিল কপুরেরও প্রশংসা করেন রশ্মিকা।

প্রসঙ্গত, বর্তমানে পুস্পা দ্য রুলের অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছেন সিনেমাপ্রেমীরা। তাই রশ্মিকার এ ঘোষণা শুনে উচ্ছ্বসিত পুষ্পা ভক্তরা।

আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে পারে পুষ্পা ২।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা