ছবি: সংগৃহীত
বিনোদন

মাহির ফেসবুক পোস্টে রহস্য

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বর্তমানে মাতৃত্বকালীন অবসরে রয়েছেন। এ সময় নিজের দৈনন্দিন জীবনের ভালোলাগা মন্দলাগা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে শেয়ার করেন তিনি।

আরও পড়ুন : উখিয়ায় গোলাগুলিতে যুবক নিহত

সোমবার (১৯ জুন) ভোর ৪ টার দিকে নায়িকার ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টকে ঘিরে রহস্য উঁকি দিচ্ছে।

পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে মাহি লেখেন, ‘মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সাথে না।’

আরও পড়ুন : ১১ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

হঠাৎ অভিনেত্রীর এমন মন্তব্য কী বা কাকে উদ্দেশ্য করে লেখা তাও বোঝার কোনো উপায় নেই। পোস্ট করার কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন মাহি।

অনুরাগীদের প্রশ্ন, রহস্যময় এই পোস্টে কোন জীবনযুদ্ধের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : ঈদের ছুটি বাড়ল

এই পোস্টের মাত্র ১০ ঘণ্টা আগে কুয়াকাটা যাবার কথা জানান মাহি। তার ৪ ঘণ্টা আগে অভিনেত্রী ভক্তদের জানান, আর মাত্র দুই মাস পরেই জিম করে নিজেকে ফিট করে মিডিয়ায় ফিরবেন তিনি। তেমনটাই ইঙ্গিত দেন তার পোস্টে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি।

আরও পড়ুন : শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

চলতি বছরের ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। ছেলের নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা