ছবি: সংগৃহীত
বিনোদন

চলচ্চিত্রে অনুদান পেলেন যারা

বিনোদন ডেস্ক : বাংলাদেশি চলচ্চিত্রের নির্মাণ ও বিকাশে সহযোগিতার জন্য ২০২২-২৩ অর্থ বছরে ২২ টি পূর্ণদৈর্ঘ্য ও ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সরকারি অনুদান পাচ্ছে।

আরও পড়ুন : শাকিবের লুকে মুগ্ধ অপু

রোববার (১৮ জুন) অনুদান পাওয়া সিনেমার তালিকা, প্রযোজক-পরিচালকের নাম ও বরাদ্দকৃত অর্থের পরিমাণসহ একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অনুদানপ্রাপ্ত ২২ টি পূর্ণদৈর্ঘ্য সিনেমার মধ্যে থাকছে মুক্তিযুদ্ধ ভিত্তিক শাখায় ১ টি, মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ শাখায় ১ টি, সাধারণ শিশুতোষ শাখায় ২ টি ও সাধারণ শাখায় ১৮ টি সিনেমা।

আরও পড়ুন : অভাগীর স্বর্গে মিথিলা

এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বোচ্চ ৬৫ লাখ টাকা করে পাচ্ছে ২ টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে নূর ইমরান মিঠুর প্রযোজনা ও পরিচালনায় ‘সার্কাস’ এবং প্রযোজক হিসেবে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু পাচ্ছেন ‘লাল মিয়া’ নামের সিনেমার জন্য। নুরুল আলম আতিক এটি পরিচালনা করবেন।

মুক্তিযুদ্ধ শাখায় অনুদান পেয়েছেন বদরুন নাহার রক্সি। ‘যুদ্ধ শিশু’ সিনেমার জন্য তিনি ৬০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ উল্লাহ।

আরও পড়ুন : নিষিদ্ধ হলেন জেবা

মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ শাখায় ‘ভোর’ সিনেমার জন্য একই পরিমাণ অর্থ অনুদান পাচ্ছেন মাহিন মাহনুমা। এটি পরিচালনার করবেন আমিনুর রহমান খান।

শিশুতোষ শাখায় ‘মাটির রাজকুমার’ সিনেমার জন্য একই পরিমাণ অনুদান পাচ্ছেন প্রযোজক শামীমা ইসলাম তুষ্টি। সিনেমাটি পরিচালনা করবেন রুবেল শঙ্কর বিশ্বাস। এ শাখায় একই পরিমাণ অর্থ অনুদান পাচ্ছেন প্রযোজক ও পরিচালক আকা রেজা গালিব ‘মস্ত বড়লোক’ সিনেমার জন্য।

আরও পড়ুন : প্রকাশ্যে মাহির সন্তানের ছবি

সাধারণ শাখায় ‘দেনা পাওনা’র জন্য ৫৫ লাখ টাকা পাচ্ছেন প্রযোজক ও পরিচালক সাদেক সিদ্দিকি।

এছাড়া ‘মাস্টার’ ছবির প্রযোজক ও পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, ‘দ্য আগস্ট’ ছবির প্রযোজক ও পরিচালক মাসুদ পথিক, ‘রেনুর মুক্তিযুদ্ধ’ ছবির প্রযোজক ও পরিচালক রোকেয়া প্রাচী, ‘লারা’ ছবির প্রযোজক জ্যোতিকা পাল জ্যোতি ও পরিচালক শেখর দাশ প্রতি ছবির জন্য অনুদান পাচ্ছেন ৬০ লাখ টাকা করে।

আরও পড়ুন : সিনেমা ছাড়ছেন কাজল!

অন্যদিকে ‘দুই পয়সার মানুষ’ ছবির প্রযোজক ও পরিচালক ঝুমুর আসমা জুঁই পাচ্ছেন ৫৮ লাখ টাকা। ‘সর্দারবাড়ির খেলা’র প্রযোজক মীর জাহিদুল হাসান (মীর জাহিদ হাসান) ও পরিচালনা মো. সজীব আহমেদ (রাখাল সবুজ), ‘ঠিকানা’র প্রযোজক ও পরিচালক আনোয়ার হোসেন (পিন্টু), ‘জীবন আমার বোন’ ছবির প্রযোজক মোহাম্মদ জাহিদুল করিম ও পরিচালক এনায়েত করিম বাবুল, ‘সূর্য সন্তান’ ছবির প্রযোজক সৈয়দ আশিক রহমান ও পরিচালক কৌশিক শংকর দাস, ‘শিরোনাম’ ছবির প্রযোজক কাজী রুবায়াৎ হায়াৎ ও পরিচালক এস এম তারেক রহমান, ‘শাপলা শালুক’ প্রযোজক ও পরিচালক রাশেদা আক্তার লাজুক এবং ‘আমার মুক্তি আলোয় আলোয়’ ছবির প্রযোজক ইয়াসির আরাফাত ও পরিচালনা জহির রায়হান প্রতিটি ছবির জন্য পাচ্ছেন ৫৫ লাখ করে।

আরও পড়ুন : স্বামীকে খুঁজছেন মিম!

প্রতি ছবির জন্য ৬০ লাখ টাকা করে পাচ্ছেন ‘নীল আকাশে পাখি উড়ে’র প্রযোজক ও পরিচালক এস ডি রুবেল, ‘নীল জোসনার জীবন’ ছবির প্রযোজক ও পরিচালক ফাখরুল আরেফিন খান, ‘রুখসার’র প্রযোজক ও পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

এদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান পেয়েছেন ‘নিশিবক’ (মুক্তিযুদ্ধ ভিত্তিক শাখা) ছবির প্রযোজক ও পরিচালক সাজ্জাদ জহির, ‘নদাই’ (শিশুতোষ শাখা) ছবির প্রযোজক ও পরিচালক শহিদুল ইসলাম (পথিক শহিদুল), ‘রংগিলা নায়ের মাঝি’ (প্রামাণ্যচিত্র শাখা) প্রযোজক নূরজাহান আলীম ও পরিচালনা মীর শামছুল আলম বাবু, ‘নূর: ছয় শব্দের ইশতেহার’ (প্রামাণ্যচিত্র শাখা) প্রযোজক ও পরিচালক আ. আ. মো. মাহমুদুল হাসান, ‘সোনার নকশীকাঁথা’ (সাধারণ শাখা) প্রযোজক ও পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি এবং ‘কফিন’ (সাধারণ শাখা) প্রযোজক ও পরিচালক আছমা আক্তার (লিজা) প্রতিটি ছবির জন্য পাচ্ছেন ১৫-২০ লাখ টাকা।

আরও পড়ুন : ‘ওয়ার ২’-এ যোগ দিচ্ছেন কিয়ারা!

প্রসঙ্গত, ১৯৭৬-৭৭ অর্থ বছর থেকে দেশীয় চলচ্চিত্রের বিকাশের জন্য সরকারি এ অনুদান চালু হয়। মাঝখানে কয়েক বছর বাদে প্রতি বছরই অনুদান দেওয়া হয়েছে, সেই সাথে বেড়েছে অনুদানের পরিমাণও।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফস...

ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

মুন্সীগঞ্জে মোটরসাইকেল চোর , উদ্ধার ৩

মুন্সীগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার ক...

গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত বাড়ি থেতে ১৩ ঘোড়া জবাইকৃত অবস্থায় জ...

যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের পরাজয়: রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হিসেবে দেখছে...

লিবিয়ার মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

এসআর শফিক স্বপন: ভাগ্যের চাকা ঘোরাতে স্বপ্ন পূরণের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি...

ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ত্রৈমাসিক ব্যব...

যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের পরাজয়: রাশিয়া

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হিসেবে দেখছে...

গজারিয়াতে গরু বলে- ১৩ ঘোড়া জবাই, জব্দ করলো জনতা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পরিত্যক্ত বাড়ি থেতে ১৩ ঘোড়া জবাইকৃত অবস্থায় জ...

ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা