ফাইল ছবি
বিনোদন

সিনেমা ছাড়ছেন কাজল!

বিনোদন ডেস্ক: সিনেমাপ্রেমীদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে, এই অভিনেত্রী নাকি সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: প্রকাশ্যে মাহির সন্তানের ছবি

প্রতিবেদন অনুসারে, নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে আসন্ন সিনেমা ‘ভগবন্ত কেশরি’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শেষ করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এ নায়িকা। সন্তান নীলকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এছাড়াও বৃহস্পতিবার (১৫ জুন) টুইটারে ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।, প্রতিশ্রুতি গুটিয়ে মাঝখানের সময়টাতে বিরতি নিতে যাচ্ছেন বলে ছবির ক্যাপশনে উল্লেখ করেন।

আরও পড়ুন: আমারও কাউকে প্রয়োজন

অভিনেত্রীর এমন টুইটে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের ক্যারিয়ার সম্পর্কে নতুন কোনো ঘোষণা দেবেন কাজল আগারওয়াল।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যাণম’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন কাজল। এরপর ‘মাগাধিরা’, ‘ডার্লিং’, ‘বৃন্দাবনম’, ‘মিস্টার পারফেক্ট’, ‘জিলা’, ‘থুপাক্কি’র মতো আরও অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা