ছবি: সংগৃহীত
বিনোদন

শিল্পা শেঠির বাড়িতে চুরি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ছুটি কাটাতে পরিবারসহ ইতালিতে রয়েছেন। এই ফাঁকে তার বাসা থেকে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।

আরও পড়ুন : শাকিবের বিপরীতে নেহা শর্মা!

এ ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে বৃহস্পতিবার (১৫ জুন) মুম্বাই পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জুহু পুলিশ বলছে, ঐ ব্যক্তিরা আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন : দোষ থাকলে সংসার চাইতাম না

অভিযোগ অনুসারে, মে মাসের শেষের দিকে বাড়িটিতে সংস্কারের কাজ চলছিল এবং ২৪ মে স্বপরিবারে বিদেশে যান শিল্পা।

গত ৬ জুন শিল্পার হাউসকিপিং ম্যানেজার সেখানে গিয়ে দেখতে পান, হল, ডাইনিং রুম, মাস্টার বেডরুমের জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

আরও পড়ুন : অভিনেত্রী শাবানার জন্মদিন

তিনি বলেন, শিল্পার মেয়ের শোবার ঘরের আলমারিটিও খোলা ছিল। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র পড়ে ছিল। তারপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি।

ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি শোবার ঘরে ঢুকে স্লাইডিং জানালা খুলে জিনিসপত্র চুরির চেষ্টা করছে।

প্রসঙ্গত, সম্প্রতি ৪৮-এ পা দিয়েছেন শিল্পা শেঠি। ৫০ ছুঁইছুঁই এই অভিনেত্রীর সৌন্দর্য যেকোনো তরুণীকেও হার মানাবে। তার এবারের জন্মদিন ইতালিতেই উদযাপন করছেন। সেখান থেকে সামাজিক মাধ্যমে ছবিও পোস্ট করেছেন শিল্পা।

আরও পড়ুন : ট্রোলের মুখে ‘পটল কুমার’

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ ‘হাঙ্গামা-২’ দিয়ে অভিনয় দুনিয়ায় ফিরেছেন শিল্পা শেঠি। এরপর ২০২২-এ তাকে ‘নিকাম্মা’ ছবিতে দেখা যায়।

খুব শীঘ্রই রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে শিল্পাকে। সেখানে তার সাথে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা