সংগৃহীত ছবি
বিনোদন

শাহরুখকে টপকালো প্রভাস

বিনোদন ডেস্ক: মুখোমুখি অবস্থানে বলিউড-দক্ষিণী। আর এই দুই সিনেমা ইন্ডাস্ট্রির লড়াইটা অনেক দিনের। এবার আরও একবার মুখোমুখি অবস্থানে এই দুই ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন : সিঙ্গাপুরে শুটিং করবেন হিমি

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বলিউডে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’, অন্যদিকে শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমা।

শাহরুখ উন্মাদনা ঠেকাতে দক্ষিণের চার রাজ্যে নাকি ঢুকতেই দেওয়া হয়নি ‘ডানকি’ সিনেমা। ওই চার রাজ্যে ‘সালার’-এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ব্যাপক পরিসরে। সিনেমা মুক্তির আগেই দক্ষিণের ৪ রাজ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকে বলিউড বাদশাহকে পেছনে ফেলেছেন প্রভাস। এর কারণও অবশ্য রয়েছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছিল প্যান ইন্ডিয়ান সিনেমা। কিন্তু ‘ডানকি’ তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে না। ফলে দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি বড় অংশ হলে গিয়ে সিনেমাটি দেখতে পারছে না।

আরও পড়ুন : আবারও আসছে সিসিমপুর

প্রথম দিনে ‘ডানকি’র মোট ১৫ হাজার শোয়ের বিপরীতে সাড়ে ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। সে হিসেব অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রিতেই ১৫ কোটি আয় করেছে শাহরুখের সিনেমা। অপরদিকে প্রভাসের ‘সালার’ প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছে প্রায় ২৯ কোটি।

‘সালার’ একই সঙ্গে মুক্তি পাচ্ছে তামিল, তেলুগু, হিন্দি, কান্নাড়া এবং মালয়ালম ভাষায়। সে কারণে পুরো ভারতজুড়েই প্রেক্ষাগৃহে দর্শক টানবে সিনেমাটি। এ ছাড়া দক্ষিণী সুপারস্টারের সিনেমা হওয়ায় সেখানকার বিভিন্ন রাজ্যেও তুমুল ব্যবসা করবে এই ছবি।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা