সংগৃহীত ছবি
বিনোদন

আবারও আসছে সিসিমপুর

বিনোদন প্রতিবেদক: শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর আবারও শুরু হচ্ছে। আগামী বছরের ৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি, রবি এবং সোমবার বিকেল পাঁচটায় প্রচারিত হবে সিসিমপুর।

আরও পড়ুন : প্রেমে পড়লেন নার্গিস ফাখরি

অনুষ্ঠানটি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার একই সময়ে পুনঃপ্রচারিত হবে। অর্থাৎ সপ্তাহে ছয়দিন বিকেল পাঁচটায় শিশুরা আরটিভির পর্দায় দেখতে পাবে সিসিমপুর।

বর্তমানে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান ‘সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ডিস্ট্রিবিউশান পার্টনার ‘ওয়াটারমার্ক এমসিএল’র সঙ্গে ‘আরটিভি’র এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন : বাংলাভিশনের মিউজিক ক্লাবে গাইবেন শাওন চৌধুরী

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পলাশ মিয়া সহ সহ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ‘সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ‘সিসিমপুর’র সব কার্যক্রম উন্নয়ন ও বাস্তবায়নে শুরু থেকে সহায়তা করে আসছে ইউএসএআইডি বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা