ছবি: সংগৃহীত
বিনোদন

অভাগীর স্বর্গে মিথিলা

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা রাফিয়াত রশিদ মিথিলা। বরাবরই অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শক-অনুরাগীদের। চাকরির পাশাপাশি শিডিউল মিলিয়ে অভিনয়টাও করে যাচ্ছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: উড়ছেন মিথিলা

এবার কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মিতব্য সিনেমায় ‘অভাগী’ রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।

জন্মের পরই অভাগীর মা মারা যায়। বাবা নদীতে ঘুরে ঘুরে মাছ ধরে। অবহেলা-অযত্নে বড় হতে থাকে সে। বড় হওয়ার পর অভাগীর বিয়ে হয় রসিকের সঙ্গে। কিন্তু সন্তান জন্মের পর রসিক তাকে ছেড়ে চলে যায়। ছেলেকে নিয়েই চলে অভাগীর সংসার। ভীষণ অভাবে দিন কাটে অভাগীর। তার মধ্যে আসতে থাকে নানারকম কুপ্রস্তাব।

আরও পড়ুন: অঝোরে কাঁদলেন মিথিলা

নতুন এ সিনেমায় অভিনয় নিয়ে মিথিলা বলেন— ‘গল্পটা পছন্দের, অ্যাডাপ্টেশনটাও ভালো লেগেছে। দেখা যাক কি হয়।’

সিনেমাটিতে মিথিলার স্বামী অর্থাৎ রসিক চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষকে। এ ছাড়াও অভিনয় করবেন— সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, কৃষ্ণ, সৌরভ হালদার, ঈশান মজুমদার প্রমুখ।

পরিচালক অনির্বাণ বলেন, ষাট বা সত্তরের দশকের গ্রাম্য সমাজের কুৎসিত দিকগুলোর আসল রূপ তুলে ধরা হয়েছে এই সিনেমায়। কেন্দ্রীয় চরিত্র হিসেবে বেশ কিছু নতুন চরিত্র যোগ হয়েছে সিনেমাটির চিত্রনাট্যে। মূল গল্পকে বিকৃত না করে নতুন এবং অন্যরকম কিছু তৈরি করাই ছিল আসল চ্যালেঞ্জ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ, বহু হতাহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কার্যত এক ধ্বংসস্তূপে...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

কালকিনিতে ১০ কিমি খাল দখল, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের মধ্য দিয়ে...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা