সংগৃহীত ছবি
বিনোদন

পোস্ট মুছে দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক : রুবেল হত্যা মামলায় সাকিব আল হাসানের নামে মামলা করায় ক্ষুব্ধ হয়েছিলেন মডেল তানজিয়া জামান মিথিলা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা করার বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : অভিনয়ে ফিরলেন রিচি

তবে এখন আর সেই পোস্টটি মিথিলার পেজে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, সমালোচনার মুখে পড়ে পোস্টটি নিজের পেজ থেকে সরিয়ে নিয়েছেন এই আলোচিত মডেল।

পোস্টে তিনি লিখেন, ‘এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায়বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেফতার দিয়ে কী বোঝানো হচ্ছে?’

সাকিবের বিরুদ্ধে মামলায় দুঃখ পেয়েছেন ‘প্রাক্তন’ মিথিলা

আরও পড়ুন : কারিনা কার সঙ্গে মধ্যরাতে ডেটে গেলেন

মিথিলা আরও লিখেন, ‘শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যা–ই করুক না কেন, সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কী করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি, তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে।’

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় প্রাণ হারান গার্মেন্টকর্মী রুবেল। আদাবর থানায় রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় ২৮ নম্বর আসামি করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা