সংগৃহীত ছবি
বিনোদন

অভিনয়ে ফিরলেন রিচি

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। এক সময় নাটক নিয়ে প্রচুর ব্যস্ততা ছিল তার। দর্শকপ্রিয় নাটকের সংখ্যাও রয়েছে অনেক। তবে দীর্ঘ বছর ধরেই তিনি স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রয়েছেন। যুক্তরাষ্ট্রে সংসার-সন্তান নিয়েই তার এখনকার ব্যস্ততা।

আরও পড়ুন : কারিনা কার সঙ্গে মধ্যরাতে ডেটে গেলেন

মাঝে মধ্যে দেশে আসেন। এবার ফিরছেন অভিনয়ে। দীর্ঘ ৮ বছর পর আবারো ক্যামেরার সামে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং করেছেন কলকাতায়।

এ বিষয়ে রিচি সোলায়মান জানান, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম যদি নতুন করে কাজে ফিরি, তাহলে ভালো কোনো কিছু দিয়ে ফিরব। সেভাবেই ফিরেছি। আমি মনে করি, ভালো কাজ একজন শিল্পীকে অনেক দিন বাঁচিয়ে রাখে। ভালো কাজ করতে চাই। যে ওয়েব ফিল্মটি করেছি সেটি একটি নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা