সংগৃহীত ছবি
বিনোদন

ঘুরতে গিয়ে বিশেষ ঘোষণা দেবের

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন নায়ক দেব। তাদের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা দিলেন টালি নায়ক।

আরও পড়ুন: বাগদান সারলেন নাগা-শোভিতা!

সদ্য ছবি মুক্তির ব্যস্ততা কাটিয়ে ছুটি কাটাতে গেছেন দেব-রুক্মিণী। এদিকে অদূর আগামীতেই মুক্তি পাচ্ছে দেবের ছবি 'খাদান'। আর সেই ছবি নিয়েই একটি বিশেষ ঘোষণা করেছেন দেব।

সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা ছবিতে দেখা গেছে, একটি মরুভূমি এলাকায় অবস্থান করছেন দেব ও রুক্মিণী। যদিও কোনো ছবিতেই একফ্রেমে দেখা যায়নি তাদের। তবে ধারণা করা হচ্ছে, ওই জায়গাতে একসঙ্গে ছিলেন তারা। তাদের একটি ছবিতে দেখা যায়, বালুর ওপর দাগ এঁকে কিছু শব্দ লেখা রয়েছে। ইংরেজি অক্ষরে লেখা, 'KHADANN TEASER 14TH AUG'.

অর্থাৎ দেব জানাতে চাইলেন, আগামী ১৪ তারিখ 'খাদান'-এর টিজার মুক্তি পাবে; এদিন দেখা যাবে খাদান-এর প্রথম ঝলক।

আরও পড়ুন: এবার নতুন সিরিজে তানজিন তিশা

দেবের এই প্রচারের স্টাইল দেখে সামাজিক মাধ্যমে রুক্মিণী লিখেছেন, প্রচারের স্টাইলটা ভাল। বেশ কুল.. থুড়ি হট। যদিও এই ছবিতে কাজ করেননি রুক্মিণী।

তবে দেবের সঙ্গে রুক্মিণীর নতুন ছবি 'টেক্কা' মুক্তি পাবে আসছে পূজায়। সৃজিত মুখার্জীর পরিচালনায় তৈরি হয়েছে ছবিটি। সদ্য শেষ হয়েছে ছবির ডাবিং।

এছাড়াও অপেক্ষায় রয়েছে রুক্মিণীর নতুন ছবি 'নটি বিনোদিনী'-ও। এই ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। ছবিটি নিয়ে রুক্মিণী নিজেও প্রতীক্ষায় রয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা