ছবি: সংগৃহীত
বিনোদন

স্বামীকে খুঁজছেন মিম!

বিনোদন ডেস্ক: আসছে ঈদের আগেই অ্যাকশন-থ্রিলার সিরিজ 'মিশন হান্টডাউন'য়ে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ওটিটি প্লাটফর্ম হইচই তে দেখা যাবে সিরিজটি।

আরও পড়ুন: সিনেমা ছাড়ছেন কাজল!

সিরিজটিতে গ্রামের এক সাধারণ মেয়ে নীরার চরিত্রে দেখা যাবে মিমকে। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

এরই মধ্যে মাহিদের সঙ্গে মিমের পরিচয় হয়, তারা একসঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করে। তারা জানতে পারে, একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

আরও পড়ুন: আমারও কাউকে প্রয়োজন

সিরিজটির ট্রেলারে দর্শক প্রতিক্রিয়ায় মিম বলেন- 'কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে মত দেবেন। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পরও দেখাবেন।'

সিরিজটিতে আরও রয়েছেন- এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন, একে আজাদ সেতু প্রমুখ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় সিরিজটি মুক্তি পাবে আগামী ২৮ জুন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা